শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন করে গেজেট প্রকাশ

ডেস্ক নিউজ : / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫

আন্তর্জাতিক অপরাধে জড়িত রাজনৈতিক দল, তাদের অঙ্গসংগঠন কিংবা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রেখে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করেছে সরকার। সংশোধিত আইনের গেজেট প্রকাশ করা হয়েছে গতকাল শনিবার (১০ মে) রাতেই। রোববার (১১ মে) গণমাধ্যমে এই তথ্য জানানো হয়।

আইনের এই সংশোধনের মাধ্যমে ট্রাইব্যুনাল এখন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পেলে তাদের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করতে পারবে। পাশাপাশি তাদের লাইসেন্স বা নিবন্ধন বাতিল এবং সংগঠনের মালিকানাধীন সম্পদ বাজেয়াপ্ত করার ক্ষমতাও পাবে ট্রাইব্যুনাল।

গেজেটে বলা হয়, সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (দ্বিতীয় সংশোধনী) অর্ডিন্যান্স, ২০২৫ জারি করেছেন।

এই বিষয়ে শনিবার রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এই আইনি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত আন্দোলনে গণহত্যার অভিযোগ তদন্তাধীন। এতে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাই দলটির বিচার নিশ্চিত করতেই এই সংশোধনী আনা হয়েছে।

তিনি আরও জানান, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সবধরনের সাংগঠনিক কার্যক্রম, বিশেষ করে ডিজিটাল মাধ্যমে বা সাইবার স্পেসে যেকোনো ধরনের কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নতুন সংশোধিত আইনে আরও বলা হয়েছে, কোনো সংগঠন যদি সরাসরি অপরাধ না করেও সহায়তা, নির্দেশনা, উসকানি, ষড়যন্ত্র বা অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকে, তাহলে সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ