শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

তিন বিমান ঘাঁটি আক্রান্তের পর ভারতে পাল্টা হামলা পাকিস্তানের

ডেস্ক নিউজ : / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫

ভারতের হামলায় পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটি আক্রান্ত হওয়ার পর পাল্টা হামলার ঘোষণা দিয়েছে পাকিস্তানি সশস্ত্র বাহিনী। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, দিল্লির ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তান তাদের পাল্টা অভিযান ‘অপারেশন বনিয়ান মারসুস’ শুরু করেছে। তবে ভারত এ বিষয়ে তাদের কোনো মন্তব্য প্রকাশ করেনি। খবর বিবিসির।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লে. জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ভারতের হামলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হলেও বেশকিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যস্থলে আঘাত হানে। লে. জেনারেল চৌধুরী ভারতের এই ধরনের হামলাকে ‘কাপুরুষোচিত’ হিসেবে উল্লেখ করে বলেন, দেশের সশস্ত্র বাহিনী এর জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।

পাকিস্তানের যেসব বিমান ঘাঁটি আক্রান্ত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো– রাওয়ালপিন্ডির নূর খান ঘাঁটি। এখানেই দেশটির সামরিক সদরদপ্তর অবস্থিত, যা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে। তবে এ বিষয়ে ভারত কোনো মন্তব্য করেনি।

এদিকে পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের আদমপুর সামরিক স্থাপনায় হামলা চালিয়ে দেশটির এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটি। পাকিস্তান বলেছে, তাদের ‘অপারেশন বনিয়ান মারসুস’ এর মাধ্যমে ভারতের বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে। এছাড়া ভারতের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলার বিষয়টিও উল্লেখ করা হয়েছে জিও নিউজের প্রতিবেদনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ