শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

ভারত-পাকিস্তান একে অপরকে জবাব দিয়েছে, এবার তারা থামতে পারে: ট্রাম্প

ডেস্ক নিউজ : / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

ভারত-পাকিস্তান একে অপরকে জবাব দিয়ে দিয়েছে। আশা করা যায় এবার তারা থামতে পারে। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৭ মে) হোয়াহট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে, দু’দেশের সংঘাতকে ভয়াবহ আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় অবিলম্বে যুদ্ধ বন্ধে দুই দেশের প্রতি আহ্বান জানান ট্রাম্প। সেইসাথে প্রয়োজনে সকল ধরনের সহায়তায় প্রস্তুত আছেন বলেও জানান তিনি।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, আমি দুই দেশকেই ভালোভাবে চিনি। আমি চাই তারা নিজেদের মধ্যে বিষয়গুলো মিটিয়ে নিক এবং সংঘাত বন্ধ করুক।

এর আগে, পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। মধ্যরাতে দেশটির মোট নয়টি জায়গায় চালানো এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ খুব দ্রুত শেষ হবে বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ