শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

গাইবান্ধায় সরকারি চাল জব্দের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

ডেস্ক নিউজ : / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাহাবুল ইসলাম সাবুকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৭ মে) গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনৈতিক ও সংগঠনবিরোধী কাজের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. সাহাবুল ইসলাম সাবুকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সাহাবুল ইসলাম সরকারি চাল সংগ্রহ করে গুদামে মজুত করে বেশি দামে বিক্রির চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ মে) থানা পুলিশের সহায়তায় গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান ফাঁসিতলা বাজারে সাহাবুলের গুদামে অভিযান চালান।

অভিযানে তার গুদাম থেকে ১১৯ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে চাল মজুত ও কেনাবেচার অভিযোগে সাহাবুল ইসলামকে গ্রেফতার করা হয়। জব্দ করা চাল উপজেলা সরকারি খাদ্য গুদামে রাখা হয়েছে বলে জানান সহকারী কমিশনার (ভূমি)।

পরদিন (৭ মে) বিএনপি কেন্দ্র থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাহাবুলকে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ