শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে সরকারি ১শ’১৯ বস্তা চালসহ বিএনপি নেতা সাবু গ্রেপ্তার

ডেস্ক নিউজ : / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক বিএনপি নেতা সাবু মিয়ার গুদামে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১শ’১৯ বস্তা চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ফাঁসিতলা বাজারে অবস্থিত কামারদহ ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শাহাবুল সরকার সাবুর গুদাম থেকে মজুদ রাখা এসব চাল উদ্ধার করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে শাহাবুল সরকার সাবু সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দামে ক্রয় করে সেগুলো বেশি দামে বিক্রি করার উদ্যেশে তার গুদামে সংরক্ষণ করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান মঙ্গলবার ওই গুদামে অভিযান চালিয়ে এসব চালসহ সরকারি খাদ্য গুদামের বেশকিছু খালি বস্তা জব্দ করেন। এ সময় সরকারি চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে গুদামের মালিক বিএনপি নেতা সাবুকে গ্রেপ্তার করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত চালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ