শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

রংপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫

 

অনলাইন সাংবাদিকতায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যয়ে গঠিত হলো রংপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি।

শনিবার (৩ মে) এক সাধারণ সভায় সংগঠনের সকল সদস্যের সম্মতিক্রমে পাঁচ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে দেশনিউজ বিডি২৪ এর নিজস্ব প্রতিবেদক আতিক হাসানকে আহ্বায়ক এবং বায়ান্নর আলোর বিশেষ প্রতিবেদক ফেরদৌস জয়কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—এইট নিউজের স্টাফ রিপোটার নাঈম ইসলাম,কালের কন্ঠ ডিজিটাল প্রতিবেদক খুশবু হাসান রনি এবং আরসি টিভির নিজস্ব প্রতিবেদক তুষার আচার্য্য।

আহ্বায়ক আতিক হাসান ও সদস্য সচিব ফেরদৌস জয় জানান, রংপুরে কর্মরত অনলাইন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেসব বাধা-বিপত্তি দেখা দেয়, তা দূর করতেই এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

এদিকে সংগঠনের কার্যক্রমকে ত্বরান্বিত করতে সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে সাধারণ সভায়। রংপুরে অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ফরম সংগ্রহ করার আহবান জানিয়েছেন কমিটির সদস্যরা।

উল্লেখ্য, আহ্বায়ক কমিটি আগামী ত্রিশ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তাব করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ