শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

গাইবান্ধায়, ফাঁসির রায়ের পর সাক্ষীর স্বীকারোক্তি : ‘চাকরির লোভে মিথ্যা বলেছি’

ডেস্ক নিউজ / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে এক মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এসএম রুহুল আমিন মঞ্জুর বিরুদ্ধে দেওয়া রায় নিয়ে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। মামলার এক সাক্ষী প্রকাশ্যে দাবি করেছেন, তিনি চাকরির প্রলোভনে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারে ‘রুহুল আমিন মঞ্জু মুক্তি সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে এই দাবি করেন সাক্ষী রেজাউন্নবী হাসু।

উল্লেখ্য, রুহুল আমিন মঞ্জু সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির অপেক্ষায় রয়েছে।

বিক্ষোভে অংশ নিয়ে কানাডা প্রবাসী মেয়ে জিনাইত আলম মনিহার বলেন, ‘বাবার বিরুদ্ধে দেওয়া রায়টি ফরমায়েশি। মামলার সাক্ষী নিজেই বলেছেন তিনি মিথ্যা বলেছেন। আমরা রায় প্রত্যাহার চাই, নইলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।’

সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্নাহ অভিযোগ করেন, ‘এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর অবিলম্বে প্রত্যাহার চাই।’

বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করলে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ