শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

পঞ্চগড়ে জুয়েলারি দোকানের তালা ভেঙে ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট

ডেস্ক নিউজ / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

পঞ্চগড়ে জুয়েলারি দোকানের তালা ভেঙে ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার ভোরে শহরের বানিয়াপট্টি এলাকার গিনি হাউস জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে।জুয়েলারির মালিক লব বণিক পৌর সদরের বানিয়াপট্টি এলাকার বাসিন্দা।

ওই দোকানের নন্দ কুমার রায় বলেন,সোমবার দিনে দোকান খোলা ছিল।দোকান মালিকের মেয়ের বিয়ে এজন্য সন্ধায় দোকান বন্ধ করে বাড়িতে যাই।

প্রতিদিনের মত সকাল ৮ টায় দোকান খুলতে এসে দেখি সাটারের তালা ও সিন্ধুকও ভাঙ্গা।পরে মালিক খবর পেয়ে এসে দেখে সব স্বর্ণালঙ্কার দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে।

দোকান মালিকের ছেলে লিখন বণিক বলেন,খবর পেয়ে আমরা দ্রুত দোকানে ছুটে আসি।এরপর বাজার কমিটি ও পুলিশকে জানাই।সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায়,সকাল ৫ টা থেকে ৬ টায় দোকানের ভিতরে ও বাইরে ১১ জন দুর্বৃত্তকে।তিনি বলেন, দুল, আংটি,চুরিসহ প্রায় ৫০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে।যার মূল্য প্রায় ৮০-৮৫ লাখ টাকা।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল্লাহিল জামান বলেন,স্বর্নের দোকানে চুরির খবর পেয়ে আমরা কাজ শুরু করেছি।প্রাথমিকভাবে ৫০ ভরি স্বর্ন চুরির বিষয়ে জানানো হয়েছে তবে এখনো এজাহার পাইনি।পেলে দ্রুত এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ