শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রফিক গ্রেপ্তার

ডেস্ক নিউজ / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রফিককে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার বাগদা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়রেজাউল করিম রফিক কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ভোগদহ কোলনী গ্রামের গোলাম হায়দারের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম।

 

ওসি জানান, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয় হামলা, ভাঙচুর মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯ টার দিকে বাগদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, ২০২২ সালে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই বছর পর গেল বছরের ৭ নভেম্বর উপজেলা শ্রমিকদল নেতা ফরিদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৮৯ জনের নাম উল্লেখ ও আরও ৩০০/৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ