শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

রংপুরে বিশেষ অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ

ডেস্ক নিউজ / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মজিদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।

এর আগে বুধবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার মীরবাগ বিষ্ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আব্দুল মজিদ উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা স্বেচ্চাসেবক লীগের সাবেক সহ-সভাপতি। তিনি ওই ইউনিয়নের মহেশা গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টায় নেতাকর্মীদের নিয়ে গোপনে মিটিং করেন। সেই মিটিং থেকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে তাকে ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর রংপুর নগরীর তাজহাট এলাকায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলা এবং ওমর ফারুক আহতের ঘটনায় করা মামলায় আব্দুল মজিদকে গ্রেফতার করা হয়েছিল। সেই মামলায় জামিনে ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ