শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

দেবীগঞ্জে আবাদি জমি রক্ষায় নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে আবাদি জমি রক্ষায় করতোয়া নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় দেবীগঞ্জ সদর ইউনিয়নের সোনাহার মালচণ্ডী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ভুক্তভোগী কৃষক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নদীর পাশের বালু মহালের কারণে এলাকার তিন থেকে চারশত অসহায় মানুষ, যারা নিজেদের কেনা জমি ও সরকারি খাস জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন, তারা আজ বিপদের মুখে। বালু উত্তোলনের ফলে আশপাশের আবাদি জমিতে ভাঙন দেখা দিয়েছে। উর্বর জমিগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

তারা আরও বলেন, বালু পরিবহনে ব্যবহৃত টলি গাড়িগুলোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, এতে মানুষের জানমালের ক্ষতি হচ্ছে।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে নদী থেকে বালু উত্তোলন বন্ধ এবং প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এবিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে জায়গাটি যদি সরকারিভাবে ইজারা দেওয়া হয়ে থাকে, তাহলে তারা বালু উত্তোলন করতে পারবে। আর নদীর ভেতরে যারা চাষাবাদ করছেন, সেটা কিন্তু অবৈধ। ইতোমধ্যে জেলা পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে-পর্যায়ক্রমে এসব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ