শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

গাইবান্ধায় জামায়াতের দাওয়াতি কর্মসূচিতে আ.লীগের হামলা, আহত ২

ডেস্ক নিউজ / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

গাইবান্ধায় জামায়াতে ইসলামীর দাওয়াতি কর্মসূচিতে হামলা চালিয়েছে আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এতে জামায়াতের দুই কর্মী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নান্দিনা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নান্দিনা গ্রামের ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও আব্দুল রহমান মণ্ডলের ছেলে শিপন মণ্ডল এবং তার ছোট ভাই জামায়াত কর্মী স্বপন মণ্ডল। তারা গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

জামায়াতের কর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াত কর্মীরা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নান্দিনা গ্রামে দাওয়াতি কার্যক্রম চালাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দেন। বাধা উপেক্ষা করে কর্মসূচি পালন করতে গেলে নান্দিয়া গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে জামায়াত কর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে দুজন আহত হন। বর্তমানে তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত জামায়াত নেতা শিপন মণ্ডল বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের নির্দেশে হামলা চালানো হয়। আমার ভাই স্বপন মণ্ডলের কানে ৬টি সেলাই দেওয়া হয়েছে। তাছাড়া আমাকে মারধর করা হয়েছে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, তিনি বাড়িতেও নেই।

জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার সহকারী সেক্রেটারি রোকনুজ্জামাম রোকন বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল হিসেবে মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে থাকি। কাউকে জোর করি না। আর আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। তারা গুপ্ত হামলা ও হত্যার পাঁয়তারা করছে।’

এ ঘটনার প্রতিবাদে আজ রোববার বিকেলে সাহাপাড়া ইউনিয়ন জামায়াতের নেতা-কর্মীরা নান্দিনা গ্রামে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, এ ঘটনায় রাতেই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ