শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

পঞ্চগড়ে ভারতীয় সীমান্ত সংলগ্ন গ্রাম থেকে বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার

ডেস্ক নিউজ / ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভারতীয় সীমান্ত সংলগ্ন জয়ধরভাঙ্গা গ্রাম থেকে আহতাবস্থায় একটি নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (৯ এপ্রিল) বিকেলে নীলগাইটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, স্থানীয়রা নীলগাইটি দেখতে পেয়ে হরিণ ভেবে তাড়া করে। এসময় নীলগাইটি ভয়ে পাঙ্গা নদীতে ঝাঁপ দেয়। পরে সেখান থেকে উদ্ধার করে বেধে রাখা হয়। খবর পেয়ে বিজিবির সহায়তায় পঞ্চগড় বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে নীলগাইটি উদ্ধার করে নিয়ে যায়।

সামাজিক বন বিভাগ পঞ্চগড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, ‘‘নীলগাইটি ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশের সময় নীলগাইটির শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। বর্তমানে নীলগাইটির চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হবে।’’

তিনি আরো বলেন, ‘‘নীলগাই বিলুপ্ত প্রজাতির প্রাণী এবং খুবই ভিতু। মানুষ দেখলে এরা খুব ভয় পায়। উদ্ধার হওয়া নীলগাইটির বয়স দুই থেকে আড়াই বছর হতে পারে।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ