শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

আবু সাঈদ হত্যা: অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে ২৬ জনের বিরুদ্ধে

ডেস্ক নিউজ / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে এবং তদন্ত শেষপর্যায়ে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। এদিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ তথ্য তুলে ধরেছে প্রসিকিউশন। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয়।

এদিন যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন-সাবেক এএসআই আমির হোসেন, তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী।

গত ২ মার্চ এ বিষয়ে প্রসিকিউশনের করা এক আবেদনে পরিপ্রেক্ষিতে এ চার জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা দেয়া হয়।

প্রসিকিউশন জানায়, শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও ছাত্রলীগের নেতা-কর্মীরা কয়েক দফা হামলা চালিয়ে শিক্ষার্থীদের বাইরে বের করে আনেন।

শিক্ষার্থীদের আন্দোলনের একপর্যায়ে দুই জন পুলিশ ঠান্ডা মাথায় আবু সাঈদকে কাছ থেকে গুলি করে হত্যা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সরাসরি এ ঘটনায় জড়িত ছিলেন বলে তদন্তে প্রমাণ পাওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

গত ১৩ জানুয়ারি জুলাই আন্দোলনে রংপুরে নিহত শহীদ আবু সাঈদের পরিবার ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ