শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

গাইবান্ধায় প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে নৌকায় ধর্ষণের শিকার তরুণী

ডেস্ক নিউজ / ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

গাইবান্ধার ফুলছড়িতে প্রেমিকের সঙ্গে নৌকায় ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। পুলিশ এ ঘটনায় সাদিকুল ইসলাম কনক (২৫) নামে এক যবুককে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) ওই যুবককে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী খেয়াঘাট এলাকার থেকে গ্রেফতার করা হয়। তিনি বোয়ালী খেয়াঘাট এলাকার ইউনুস আলীর ছেলে।

এর আগে, সোমবার (৭ এপ্রিল) দুপুরের দিকে ব্রহ্মপুত্র নদে নৌকায় ধর্ষণের ঘটনা ঘটে।

জানা গেছে, গ্রেফতার যুবকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগী তরুণীর পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারই সূত্র ধরে, কনকের সঙ্গে দেখা করতে যায় ভুক্তভোগী। সেই সুযোগে ফুলছড়ির বালাসী ঘাটে বেড়াতে গেলে, তরুণীকে ধর্ষণ করেন কনক। এ ঘটনায় ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ফুলছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শন (এসআই) আয়নাল হক বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সাদিকুল ইসলাম কনককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ