শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়কের নির্মাণ কাজ থামিয়ে দিয়েছে বিএসএফ

ডেস্ক নিউজ / ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে পাকা সড়ক নির্মাণের সময় বাধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (৬ এপ্রিল) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। পরে বিজবিকে ডেকে সড়ক নির্মাণ করতে নিষেধ করে বিএসএফ।

স্থানীয়রা জানায়, ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাঠগীর সীমান্ত এলাকায় আজিজ ডাক্তারের বাড়ি থেকে মৃত কাশেম মেম্বারের বাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এর মধ্যে সীমান্ত লাগোয়া কিছু দূর রাস্তা খোঁড়াখুঁড়ির সময় বাধা দেয় বিএসএফ।

স্থানীয় ইউপি সদস্য কোরবান আলী বাবু বলেন, রোববার রাতে সড়কটিতে ভেকু দিয়ে খোঁড়াখুঁড়ির কাজ করেছিল ঠিকাদারের লোকজন। এসময় সীমান্তবর্তী এলাকা কাঠগীর সরকারি প্রাথমিক বদ্যিালয়ের পেছনে মাটি খোঁড়ার কাজ শুরু করলে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটা থানার বড় গাড়লঝড়া এলকার শালমারা দিগলটারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা এসে বাধা দেয়। পরে বিজিবিকে সড়ক নির্মাণ বন্ধ রাখতে বলে বিএসএফ। এ নিয়ে সোমবার দুপুর ১২টার দিকে কাঠগীর সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক হয়। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি।

এলজিইডির পাকা সড়ক নির্মাণ কাজের ঠিকাদার শাহিন সিকদার জানান, চলতি অর্থ বছরে স্থানীয় সরকার বিভাগের দুই কোটি ৬১ লাখ টাকা বরাদ্দে আড়াই কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ চলছে। এ অবস্থায় সীমান্তের কাছাকাছি আড়াইশ মিটার সড়ক নির্মাণে বিএসএফ বাধা দিয়েছে। বাকি কাজ চলমান রয়েছে। বিএসএফ-বিজিবির মধ্যে আলোচনা হলে বাকি আড়াইশ মিটারের কাজও করা হবে। তবে এ নিয়ে কোনো উত্তেজনা নেই।

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের মিডিয়া সেল থেকে সাংবাদিকদের জানানো হয়, এ বিষয়ে আপাতত গুরুত্বপূর্ণ কোনো তথ্য নেই। থাকলে পরবর্তীতে জানানো হবে।

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ মাহবুর উল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ