শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

শেখ হাসিনা সরকারের পতনের চল্লিশা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নৈশভোজ

ইবি প্রতিনিধি / ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

বাঙালি মুসলমানদের একটি বহুল পরিচিত ঐতিহ্য রয়েছে। কেউ মারা গেলে ৪০তম দিনে দোয়া, অনুষ্ঠান ও খাবারের আয়োজন করা হয়। এ রকম আয়োজনকেই ‘চল্লিশা’ বলা হয়। রীতি অনুযায়ী এটি সব এলাকায় পালন করা হয়।

চল্লিশা মূলত শোক পালনের উদ্দেশ্যে পালন করা হলেও এবার ব্যতিক্রমী চল্লিশা ‘উদযাপন’ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। তিনি পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের ৪০ দিন উপলক্ষে এই চল্লিশার আয়োজন করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে চল্লিশা উপলক্ষে নৈশভোজের আয়োজন করা হয়।

নৈশভোজ সম্পর্কে বিভাগটির শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, স্বৈরাচার সরকার দীর্ঘ ১৫ বছর বাংলাদেশের ইতিহাস বিকৃত থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যা তারা করেনি। শেখ হাসিনাকে দেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তাই বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ স্বৈরাচার পতনের দিনক্ষণ গণনাসহ এমন কিছু নিদর্শন রেখে যেতে চায় যেটা দেখে পরবর্তী প্রজন্ম বুঝতে শিখবে যে স্বৈরাচারীদের পরিণতি কী হতে পারে। সেই আলোকে আমরা স্বৈরাচারের পতনের ৪০ দিন পূর্তি উপলক্ষে ভোজের আয়োজন করছি। আমরা মনে করি, এ আয়োজন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে একটি প্রতিবাদ হিসেবে লেখা থাকবে।

আরেক শিক্ষার্থী তানভীর বলেন, আমরা এটি স্বৈরাচারেরর বিরুদ্ধে প্রতিবাদ এবং ঘৃণা ছড়িয়ে দিতেই এ আয়োজন। যাতে ভবিষ্যতে দেশে কখনো স্বৈরাচারের জন্ম না হয়। ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশের সর্বস্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। মানুষ তার নিজ অধিকার ভোগ করে সুখে শান্তিতে বসবাস করুক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ