শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশে ঈদ কবে, যা জানাল মধ্যপ্রাচ্যের গণমাধ্যম

ডেস্ক নিউজ / ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

বাংলাদেশে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি গণমাধ্যম। তবে সেসব নিউজে বাংলাদেশের কোনো সূত্র উল্লেখ করা হয়নি।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস ও গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে আগামী ৩১ মার্চ (সোমবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এদিকে আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার (২৯ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইন্দোনেশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী সোমবার দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে।

ইন্দোনেশিয়া ছাড়াও পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

 

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়া সোমবার আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতর পালন করবে। আগামীকাল রোববার (৩০ মার্চ) খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

ভৌগোলিক অবস্থান এবং টাইম জোনের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। আজ শনিবার দেশটি পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে। খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অ্যাস্ট্রনমিকাল তথ্য বিশ্লেষণ করে কাউন্সিল জানায়, আজ শনিবার রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে কিন্তু দেখা যাবে আগামীকাল। ফলে রমজান হবে ৩০ দিনের এবং আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

এদিকে, পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার (২৯ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রোববার দেশটিতে খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে। ঈদুল ফিতর সোমবার উদযাপিত হলেও এবার ব্রুনাইয়ে রমজান ২৯ দিন স্থায়ী হবে। কেননা, দেশটিতে ২ মার্চ থেকে রোজা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ