শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

গাইবান্ধায় ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে নিহত ১

ডেস্ক নিউজ / ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে ট্রাক্টর ও পিকআপ ভ্যান সংঘর্ষে মুসা মিয়া (২০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫জন আহত হন।

শনিবার (২৯ মার্চ) ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওইসময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান সড়কে আসা আরেকটি ট্রাক্টর এড়াতে না পেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা মুসা মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান।

আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধারকাজ চালায় এবং দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়, তবে পরে স্বাভাবিক করা হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ