শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

রংপুর এক্সপ্রেস ট্রেন থেকে ৪২ হাজার টাকা ও জরুরি কাগজপত্রের ব্যাগ উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল পুলিশ

ডেস্ক নিউজ / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

ঈদে ঘরমুখী যাত্রী ট্রেন থেকে নেমে যাওয়ার সময় ভুল করে ফেলে গিয়েছিলেন নিজের ব্যাগ। সেই ব্যাগে ছিল ৪২ হাজারের বেশি টাকা ও জরুরি কাগজপত্র। জাতীয় জরুরি সেবার নাম্বার ৯৯৯ এ ফোন করে জানানোর পর ব্যাগটি উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

বুধবার (২৬ মার্চ) ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে। ওই যাত্রীর নাম মো. ফজলুর রহমান। তিনি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠে যমুনা পূর্ব সেতু স্টেশনে নেমেছিলেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, বুধবার ট্রেনের যাত্রী মো. ফজলুর রহমান তার কাছে থাকা দুইটি ব্যাগের মধ্যে একটি ব্যাগ নিয়ে তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে যান। পরে ফেলে যাওয়া ব্যাগের বিষয়টি ৯৯৯ এ ফোন করে জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯৯৯ থেকে ফোন পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ট্রেনের ঠ এবং ড নাম্বার বগি তল্লাশি করে ব্যাগটি উদ্ধার করে। ওই ব্যাগের ভেতরে ছিল দুইটি মোবাইল ফোন, নগদ ৪২ হাজার ৮৩৫ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র। পরবর্তীতে ব্যাগের মালিক বোনারপাড়া রেলওয়ে থানায় আসলে যাচাই-বাছাই করে মালামাল ও নগদ টাকা তাকে বুঝিয়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ