শিরোনাম
মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

সাংবাদিকের প্রশ্ন শুনে আসিফ বললেন—‘এটা কোনো প্রশ্ন হলো?’

ডেস্ক নিউজ / ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

স্বাধীনতা দিবসে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। সেখানে আজ বুধবার সকালে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফিরছিলেন এই উপদেষ্টা। এ সময় মুখোমুখি হন গণমাধ্যমকর্মীদের।

তাদের সঙ্গে আলাপকালে এক সাংবাদিকের প্রশ্ন শুনে পাল্টা প্রশ্ন করেন আসিফ মাহমুদ।

জুলাই ’২৪ বড় না ’৭১ বড় – সাংবাদিকের করা এমন প্রশ্ন শুনেই অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বললেন, ‘এটা কোনো প্রশ্ন হলো?’

তিনি বলেন, ‘৭১ দেশকে জন্ম দিয়েছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি, রক্তক্ষয়ী স্বাধীনতা। আমরা মনে করি, ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।’

আসিফ মাহমুদ আরো বলেন, ‘চব্বিশে আবারও একটি রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থান হয়েছে। ৭১-এ অর্জিত স্বাধীনতাকে আমাদের রক্ষা করার যে লড়াই, তার অন্যতম ধাপ হচ্ছে চব্বিশ।

এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে। আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এ দেশের মানুষ পরাধীন বোধ করবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ