শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার

বার্তা প্রতিবেদক / ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬


রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ মিয়াকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় মিঠাপুকুর উপজেলার ফুলচৌকি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সবুজ মিয়া ফুলচৌকি এলাকার এছান পাইকারের ছেলে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
তিনি জানান, নিহত আবু সায়াদ ওরফে সাঈদ (৪১) কৃষি কাজের পাশাপাশি মিঠাপুকুর উপজেলার শাল্টিরহাট বাজারে গরুর দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত ৭ মে ময়েনপুর ইউনিয়নের ধরধরা মোড় এলাকার আমবাগানের পাশে সাঈদের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে বুধবার আসামী সবুজ মিয়াকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদ করলে পূর্ব শত্রুতার জেরে সাঈদকে হত্যার কথা স্বীকার করে সবুজ। তার দেয়া তথ্যের ভিত্তিতে সবুজের বসতবাড়ি থেকে নিহত সাঈদের মোবাইল ফোন, হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামী সবুজকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, রংপুর জেলা পুলিশ চুরি, ছিনতাই, ডাকাতি ও ক্লুলেস হত্যা মামলা উম্মোচনসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। মাঠ পর্যায়ে থানা পুলিশ ও গোয়েন্দা শাখার নিবিড় পর্যবেক্ষন অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ