শিরোনাম
মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

স্মৃতিসৌধে আ. লীগের ঝটিকা মিছিল, জনতার ধাওয়া খেয়ে দৌড়

ডেস্ক নিউজ / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের কয়েকজন সমর্থক। সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে উপস্থিত জনতা। আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। বাকিরা উপস্থিত জনতার ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মিছিলের সময় আওয়ামী লীগের সমর্থকদের হাতে ‘মুক্তিযোদ্ধা সংসদের পতাকা’ দেখা গেছে। মিছিলে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

তিনজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির।

তিনি বলেন ‘অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

আটককৃতরা হলেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা (৪৭), সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৫০), এবং ঢাকার আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচট শেরআলী মার্কেট এলাকার মো. সোহেল পারভেজ (৪১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ বেদিতে শ্রদ্ধা শেষে সবাই ফিরে যাচ্ছিলেন। এমন সময় ৪০-৪৫ জন আওয়ামী লীগের স্লোগান দিয়ে মিছিল বের করে। পরে উপস্থিত জনতা তাদের ধাওয়া দেয় এবং কয়েকজনকে মারধর করে। বাকিরা দৌড়ে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ