শিরোনাম
রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

রংপুরে তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ / ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

রংপুর মহানগরীতে বাজার তদারকি অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৪ মার্চ) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড় ও পায়রা চত্ত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অপরিষ্কার পরিবেশে খাদ্য প্রস্তুত, একই ফ্রিজে রান্না ও বাসি খাবার সংরক্ষণ ইত্যাদি অপরাধে গ্রান্ড হোটেল মোড়ে অবস্থিত হোটেল প্যালেসকে সাত হাজার টাকা, গ্রান্ড হোটেল এলাকায় অবস্থিত স্বপ্ন সুপারশপকে এমআরপি বিহীন প্যাকেটজাত পণ্য বিক্রির অপরাধে আট হাজার টাকা এবং পায়রা চত্ত্বর এলাকায় অবস্থিত আল মদিনা শো রুমকে অতিরিক্ত দামে কাপড় বিক্রির অপরাধে ৫০ হাজার টাকাসহ মোট ৩টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম, রংপুর জেলা কার্যালযের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: লোকমান হোসেন এসময় উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো: জাহাঙ্গীর আলম জানান, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ