শিরোনাম
রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

মিঠাপুকুরের রাণীপুকুর ইউনিয়নে স্বতঃস্ফূর্তভাবে ভিজিএফ এর চাল বিতরণ

মো: মাইনুল ইসলাম,মিঠাপুকুর প্রতিনিধি : / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

রংপুরের মিঠাপুকুরের রাণীপুকুর ইউনিয়নে সোমবার (২৪ মার্চ) স্বতঃস্ফূর্তভাবে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, রাণীপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ফরহাদ, রানীপুকুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো: মোজাহিদুল ইসলাম মোজাহিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা।

জানা যায়, সকাল ১০টা হতে শুরু হয়ে সারাদিন ব্যাপি রাণীপুকুর ইউনিয়নের প্রায় ৩৮৬৭ জন উপকারভোগী হতদরিদ্রের মাঝে ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হয়।

উপকারভোগী ৮০ উর্ধ্ব নসিমন বিবি বলেন, মোর ঘরোত চাউল নাই বাহে। এই চাউল নিয়া মোর খুব উপকার হইলো। হামার ঈদ এবার ভালো হইবে।

রাণীপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ফরহাদ বলেন, আমরা চাই সমাজের অসহায় দরিদ্রদের মাঝে ঈদের আনন্দ বিদ্যমান থাকুক।আমি চেয়ারম্যান থাকাকালীন কাউকে ফিরিয়ে দিবো নাহ।ইউনিয়ন বিএনপি সভাপতি মোজাহিদুল বলেন আওয়ামী স্বৈরাচার আমলে জানগণ তাদের প্রাপ্য বুঝে পায় নিহ।এখন সময় এসেছে জনগণের হক জনগণকে বুঝে পাওয়ার। এই জন্য এবার বেছে বেছে ৩৮৬৭ জন হতদরিদ্রের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ