শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মো. আসাদুজ্জামান মামুন / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী ও ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) বিকেলে ও রাতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী আলম মিয়া (২৮) এবং ট্রাক হেলপার হাসান আলী (৩০)। নিহত হাসান উপজেলার তালুককানুপুর ইউপির রাঘবপুর গ্রামের মমদেল হোসেনের ছেলে এবং আলম গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।

জানা যায়, রোববার রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের পৌরশহরের খলসী ভাঙ্গা ব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বালুবোঝাই ডাম্প ট্রাক ধাক্কা দেয়। এতে দুই ট্রাকই খাদে পড়ে হেলপার হাসান নিহত হয়।

অপরদিকে রোববার বিকেল ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে পৌরশহরের জনতা ব্যাংকের সামনে মোটরসাইকেল চালিয়ে যানজটে আটকা পড়া একটি কার্গো ট্রাক ও অটোরিকশার মাঝ পথ দিয়ে যাওয়ার সময় কার্গো ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় আলম মিয়া। তিনি স্থানীয় একটি ব্রিটিশ টোবাকো কোম্পানির এস.আর পদে চাকরি করতেন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ