শিরোনাম
রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

দিনাজপুরের হিলিতে সড়ক দূর্ঘনায় দুইজন নিহত: আহত একজন

ডেস্ক নিউজ / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

দিনাজপুরের হিলিতে তেলবাহী লড়ির নিচে চাপা পড়ে চালকের সহকারী ও তেলের ব্যবস্থাপকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলার হিলি-বিরামপুর আঞ্চলিক সড়কের ডাংগাপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চালকের সহকারী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মাতখুর এলাকার সুরত আলীর ছেলে রাসেল ইসলাম (৪৫) ও তেলের ব্যবস্থাপক পুরানপৈল এলাকার সাব্বির হোসেন (৪০) এবং ড্রাইভার জাহিদুর নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, রোববার দুপুরে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনের একটি তেলবাহী লড়ি পার্বতীপুরে তেল নিতে যাচ্ছিলেন। পথে হিলি বিরামপুর আঞ্চলিক সড়কের ডাংগাপাড়া-লোহাচড়ার মাঝামাঝি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাশের খাদে পড়ে। এতে গাড়িতে থাকা চালকের সহকারী ও তেলের ব্যবস্থাপক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে দিনাজপুর থেকে লকার এনে মরদেহ এবং তেলের লড়ি উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ