শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

দিনাজপুরে বিরল ধর্মজান সীমান্তে অবৈধভাবে ভারতে পারাপারের প্রাক্কালে একজন আটক

ডেস্ক নিউজ / ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারাপারের সময় বিজিবি কর্তৃক এক জন বাংলাদেশী নাগরিক আটক এবং বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতসহ সীমান্ত রক্ষা,চোরাচালান প্রতিরোধ,মাদক,মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে প্রশংসনীয়ভাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ২০ মার্চ ২০২৫ তারিখ বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টায় দিনাজপুর ব্যাটালিয়ন(৪২ বিজিবি)এর অধীনস্থ ধর্মজান বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩২০/২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিনাজপুর জেলার বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের বনগাঁও নামক সীমান্তবর্তী এলাকা হতে নায়েব সুবেদার মোঃ শাহজাহান আলী এর নেতৃত্বে বিজিবি টহলদল এর প্রচেষ্টায় বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে পারাপারের প্রাক্কালে ধর্মজান গ্রামের মোঃ জার্জিস এর ছেলে মোঃ রনি(২৪)কে আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিকে রাতেই বিরল থানায় হস্তান্তর করা হলে থানা পুলিশ শনিবার মোঃ রনিকে আদালতে সোপর্দ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ