শিরোনাম
রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

রংপুরে কৃষকদের নামে ভুয়া ঋন প্রদান দেখিয়ে কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক ব্যাংক ম্যানেজারকে কারাগারে

ডেস্ক নিউজ / ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

রংপুরে ১৬৮ জন কৃষকের নামে ভুয়া শষ্য ঋন বিতরনের নামে ১ কোটি ৩৬ লাখ টাকা আত্মসাতের মামলায় কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার রফিকুল ইসলামের জামিন না মজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

 

বৃহসপতিবার দুপুরে রংপুরের সিনিয়র জজ ফজলে খোদা মোঃ নাজির এ আদেশ দেন। মামলার বিবরনে জানা গেছে ২০১৭ সালে রাজশাহি কৃষি উন্নয়ন ব্যাংক রংপুরের পীরগাছা শাখায় শষ্য ঋন দেবার নামে ১৬৮ জন কৃষকের নামে ভুয়া ঋন দেখিয়ে ১ কোটি ৩৬ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে দুদক আইনের মামলা হয় ব্যাংক ম্যানেজার রফিকুল ইসলামের বিরুদ্ধে। তদন্ত শেষে আসামীর নামে আদালতে চার্জসীট দাখিল করে দুদকের রংপুরের সমন্মিত কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল আলম।

আসামী দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তার নামে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত।

বৃহসপতিবার মামলার প্রধান আসামী ব্যাংক ম্যানেজার রফিকুল ইসলাম আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে আদালতের হাজত খানা থেকে কারাগারে পাঠানো হয়।

এ ব্যাপারে দুদকের আইনজিবী হারুন অর রশীদ জানান আসামী ১৬৮ জন কৃষকের নামে ভুয়া শস্য ঋন বিতরন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ করেছেন। এমন অভিযোগে দুদকের মামলায় আদালতে আত্মসমর্পন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ