শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

রংপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম গ্রেফতার

ডেস্ক নিউজ / ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

নিষিদ্ধ ঘোষিত সংগঠন কুড়িগ্রাম জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে (৩৫) রংপুর থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুরের জাহাজ কোম্পানির মোড় হতে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড় হতে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে কুড়িগ্রামে নিয়ে আসে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কুড়িগ্রামের আশিক হত্যা মামলা, টেন্ডারবাজিসহ একাধিক মামলা রয়েছে।

 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ডিবি পুলিশের ওসি মো. মোজাফ্ফর হোসেন জানান, কুড়িগ্রাম থানার একাধিক মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের দোসর নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দামকে রংপুর মহানগর এলাকা থেকে গ্রেপ্তার করে সদর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ