শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

দিনাজপুরের বিরামপুরে ইউপি চেয়ারম্যানের সামনে ট্যাগ অফিসারের মাথা ফাটিয়ে দিল দূর্বৃত্তরা

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর): / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

 

দিনাজপুরের বিরামপুরে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণের সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সামনে দায়িত্বরত ট্যাগ অফিসারের মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদের ভেতরে পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ রকিবুল হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়।

বুধবার (১৯ মার্চ) দুপুর আনুমানিক ২ ঘটিকায় বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণের সময় ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, এবার দিওড় ইউনিয়নের ৪ হাজার ২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণের ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন বিরামপুর উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ রকিবুল হাসান।

তিনি জানান, পরিষদের ভেতরে চাল বিতরণ প্রায় শেষের দিকে এমন সময় হট্টগোল ও হাতাহাতি শুরু হয়। পরিষদের চেয়ারম্যানের সামনে আমি পরিবেশ শান্ত করার লক্ষ্যে উভয় পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। এমতাবস্থায় কালো সানগ্লাস পরিহিত একজনসহ কয়েকজন যুবক দলবদ্ধভাবে ধারালো অস্ত্র,রড ও লাঠিসোঁটা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরবর্তীতে আমাকে গুরুতর আহত অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

এবিষয়ে উপজেলার ৪ নং দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সে কল রিসিভ করেননি।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, এঘটনায় বিরামপুর থানায় একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ