শিরোনাম
রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বার্তা প্রতিবেদক / ১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত পলাশ মিয়া (৩৫) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। পলাশ হারাগাছ আরাজি বীরচরণ এলাকার আব্দুর রশিদের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন, হারাগাছ থানার ওসি অশোক চৌহান।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, পলাশ মিয়ার সাথে তার প্রতিবেশী আত্মীয়দের জমা-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১০ আগস্ট প্রতিপক্ষরা পলাশকে বেধরক মারপিট করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হারাগাছ থানার ওসি অশোক চৌহান বলেন, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ