শিরোনাম
রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক

নিজস্ব প্রতিবেদক / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬


রংপুর নগরীতে থুথু ফেলা নিয়ে কথা কাটাকাটির জেরে মো. শাওন (২৫) নামে এক দোকান কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দোকান মালিকের ছেলের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৬ জুন) রাত ৯টার দিকে নগরীর খামার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাওন দীর্ঘ চার বছর ধরে ওই এলাকার একটি পুড়ি-পিয়াজুর দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত মিজানুর রহমান মনু (৩০)কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতে দোকান থেকে বাইরে বের হলে মনু পেছন থেকে শাওনকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় শাওন রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
অভিযুক্তের পরিবারের দাবি, মনু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন এবং ওঝার মাধ্যমে তার চিকিৎসা চলছিল।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি বিভাগের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনু বলেছেন, দোকানের থালা-বাসন ধোয়ার স্থানে শাওন বারবার থুথু ফেলতেন। নিষেধ করার পরও তা অব্যাহত থাকায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি শাওনকে হাতুড়ি দিয়ে আঘাত করেন।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত মনুকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ