শিরোনাম
ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত

রিপোটারের নাম / ২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬


রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটে ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে “টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক একদিনব্যাপী কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) আয়োজিত কর্মশালায় বিশিষ্ট কীটনাশক ও বীজ ব্যবসায়ী মেসার্স মুবিন ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সীডের রিজিওনাল ম্যানেজার (রংপুর)মোঃ রশিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মনিটরিং অ্যান্ড কোয়ালিটি ম্যানেজার কৃষিবিদ মোঃ নাজমুল ইসলাম এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোসফেকুর রহমান মিষ্টি।
কর্মশালায় বীজ ডিলার, বিভিন্ন সবজি চাষী কৃষক ৫৫ জন অংশগ্রহণকারী অংশ নেন। তারা মাঠপর্যায়ের কৃষি কার্যক্রমের বিভিন্ন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।
প্রধান অতিথি বলেন, উত্তম কৃষি চর্চা (GAP) সম্প্রসারণের মাধ্যমে বিষমুক্ত খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টেকসই ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
আলোচনায় আধুনিক কৃষি প্রযুক্তি, বায়োপেস্টিসাইড, সুষম সার ব্যবহার এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি ব্র্যাক সীডের গবেষণাভিত্তিক উন্নত জাতের বীজ, স্বল্প জীবনকালের হাইব্রিড ধানের সম্ভাবনা এবং ‘ব্র্যাক হাইব্রিড ধান-১০’-এর বিভিন্ন বৈশিষ্ট্য উপস্থাপন করা হয়।
বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শেষে পেস্টিসাইড ব্যবহার করে সফল সবজি চাষী ও কৃষকদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।
বাবলুর রহমান বারী রংপুর ###১১/০৬/২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ