শিরোনাম
রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬


রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ সুজন শেখ (৪২) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। সুজন শেখ পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের মজিবর শেখের ছেলে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, বুধবার দিবাগত রাত পৌণে ২টায় র‌্যাবের আভিযানিক দল পীরগঞ্জ চতরা কলেজপাড়া গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় মজিবর শেখের বাড়িতে অভিযান চালিয়ে একটি চাইনিজ কুড়াল, একটি ড্যাগার, একটি হাসুয়া, ১৪৫ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারী সুজন শেখকে গ্রেফতার করে।
র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুজন শেখকে জব্দকৃত আলামতসহ পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ