শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

দেবীগঞ্জে মাদ্রাসা ছাত্র ধর্ষনের অভিযোগে শিক্ষক গ্রেফতার

সিরাতুল মোস্তাকিম  / ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

 

পঞ্চগড় দেবীগঞ্জে দুই মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত দেড়টায় উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা এলাকায় অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া মার্কাজুল উলুম মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তির নাম রেজওয়ান পারভেজ (২২)। তিনি ঐ মাদ্রাসার আবাসিক শিক্ষক। রেজওয়ান পারভেজ পাশ্ববর্তী বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সর্দারপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চয়ন  (১১) (ছদ্মনাম) ও নয়ন (১৩) (ছদ্মনাম) দু’জনেই ঐ মাদ্রাসার আবাসিক ছাত্র। গত ১৬ মার্চ রাত দেড়টা’র দিকে চয়নকে ঘুম থেকে ডেকে তুলে মাদ্রাসার  দক্ষিণ দুয়ারী টিনশেড ঘরের ভিতরে নিয়ে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেখিয়ে ধর্ষণ করে অভিযুক্ত ব্যক্তি। এরপর তাকে কোরআন শরিফ নিয়ে শপথ করানো হয়, যেন এ ঘটনা কাউকে না জানায়। পরদিন চয়ন তারাবির নামাজের সময় তার পূর্ব পরিচিত গোলাম রাব্বিকে বিষয়টি জানায়। গোলাম রাব্বি পরে বিষয়টি চয়নের অভিভাবককে জানায়। পরে চয়নের অভিভাবক গোলাম রাব্বি ও স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে মাদ্রাসায় তার ছেলের কাছে যায়। বাবাকে দেখে ছেলে  হাউমাউ করে কেঁদে বিস্তারিত খুলে বলে। পরে মাদ্রাসার অন্য ছাত্রদের কথা বলার এক পর্যায়ে আরেক ভিকটিম নয়ন (ছদ্মনাম) জানায় একই ব্যক্তি গত ১০ মার্চ রাতে তার সাথেও একই কাজ করেছে।

এরপর ভিকটিমের বাবা মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নুরনবীকে ফোনে বিষয়টি জানালে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। এ সময় মাদ্রাসার আশেপাশে এই ঘটনা জানাজানি হলে ক্ষুদ্ধ এলাকাবাসী ঐ ব্যক্তির উপর চড়াও হন। পরে রাত দেড়টায় গিয়ে দেবীগঞ্জ পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে মঙ্গলবার (১৮ মার্চ) সকালে এ ঘটনায় মানিক হোসেন নামে একজন ভিকটিমের অভিভাবক বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ধর্ষনের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার শিশু দুটির মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ