শিরোনাম
রংপুর বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গণভোটে যারা হ্যাঁ ভোট দিতে বলেছে তারা নাৎসিবাদের দোসর … রংপুরে জিএম কাদের রংপুরে বিভাগীয় কারাতে টুর্নামেন্টের পদকপ্রাপ্ত ও ব্ল্যাক বেল্ট উত্তীর্ণদের সংবর্ধনা গাইবান্ধায় একই দিনে মা ও ছেলের মৃত্যু; এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া সাম্য ও ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে আমাদের হাতকে শক্তিশালী করুন …. রংপুরে জামায়াতের আমির গনভোটে হ্যাঁ জয়ী হলে নতুন সরকারকে আজ্ঞাবহ হিসেবে থাকতে হবে …. রংপুরে জিএম কাদের তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতেই হবে লক্ষাধিক কৃষকের স্বার্থে: পরিবেশ উপদেষ্টা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ …..রংপুরে পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা রংপুরে কাভার্ডভ্যানকে ধাওয়া করে বিপুল পরিমান মাদক উদ্ধার দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপীরা কোনভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না … রংপুরে এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

রংপুরে কাভার্ডভ্যানকে ধাওয়া করে বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

রংপুরে কাভার্ডভ্যানকে ধাওয়া করে বিপুল পরিমান মাদক উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারী) ভোরে গঙ্গাচড়া উপজেলার লহ্মীটারী ইউনিয়নে মাদক কারবারীদের ফেলে রাখা কাভার্ডভ্যান থেকে ১৮৯ বোতল এসক্যাফ, ৫৪০ বোতল ফেন্সিডিল, ১৬৬ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) শরীফ মোহাম্দ ফারুকুজ্জামান।
তিনি জানান, লালমনিরহাট থেকে কাভার্ডভ্যানে করে বিপুল পরিমান মাদক রংপুরে আসছিল এমন খবরে সোমবার ভোরে লালমনিরহাট পুলিশের গোয়েন্দা বিভাগ মাদক কারবারীদের গতিবিধ শনাক্ত করে পিছু নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেপরোয়াভাবে কাভার্ডভ্যানটি রংপুরের দিকে আসতে থাকে। লালমনিরহাট সীমানা অতিক্রম করায় লালমনিরহাট জেলা পুলিশ গঙ্গাচড়া থানাকে বিষয়টি অবহিত করে। পুলিশের ধাওয়ায় লহ্মীটারী ইউনিয়নে কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে যায় মাদক কারবারীরা। এ সময় পুলিশ কাভার্ডভ্যানের ভেতরে থাকা ৮৮৫ বোতল মাদক উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্দ ফারুকুজ্জামান বলেন, জব্দ থাকা কাভার্ডভ্যানের মালিকের সন্ধান করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় গঙ্গাচড়া থানায় লালমনিরহাট জেলা পুলিশ বাদী হয়ে মামলা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ