শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

হিলিতে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডেস্ক নিউজ / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে পৌর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ)১৭ রমজান বাংলাদেশ জামায়াতে ইসলামী হাকিমপুর পৌর শাখার আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় হাকিমপুর পৌর জামায়াতের ইসলামীর আমীর সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সহ: সেক্রেটারী সাইদুল ইসলাম সৈকত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। মুসলিম ইতিহাসের প্রথম সশস্ত্র যুদ্ধ বদর। হিজরি দ্বিতীয় সনের ১৭ রমজান মদিনা থেকে প্রায় ৭০ মাইল দূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল বিশ্বাসী ও অবিশ্বাসীদের লড়াই ‘বদরযুদ্ধ’। ইসলামের ইতিহাসে এক বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এ যুদ্ধ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, পৌর সেক্রেটারি মোঃ মফিজুল ইসলাম, সাবেক উপজেলা আমির মুজিবুর রহমান, হাফিজুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমীর শাহিনুর ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, যুব বিভাগের নেতা আরাফাত হোসেন, মেহেদী হাসান, ছাত্রশিবির সভাপতি আলহাজ্ব হোসেন সহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ