শিরোনাম
ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে রংপুরে সাইকেল র‌্যালী, আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নাগরিক প্রকল্পের আয়োজনে রংপুরের গঙ্গাচড়ায় সাইকেল র‌্যালী, আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে শিক্ষার্থীদের একটি সাইকেল র‌্যালী উপজেলা চত্ত¡র প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ অডিটরিয়ামে নারী নির্যাতন প্রতিরোধে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বেসরকারী উন্নয়ন সংস্থা সীডের প্রধান নির্বাহী সারথী রানী সাহা। মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মকর্তা ওয়াসিউর রহমান তন্ময়ের সঞ্চালনায় বক্তৃতা করেন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, নাগরিকতা প্রকল্পের কর্মকর্তা ক্যাথরিনা গুনি, কানাডিয়ান হাইকমিশনের সিনিয়র ডেভেলপমেন্ট অ্যাডভাইজার সাফিনা আলম, আমরাই পারি সংগঠনের প্রধান নির্বাহী জিনাত আরা হক। এ সময় নারী নির্যাতন প্রতিরোধ ও সরকারী প্রতিষ্ঠানে নাগরিক সেবা নিশ্চিতে নাগরিক প্রকল্পের নানা কার্যক্রম তুলে ধরা হয়। এরপর নারী নির্যাতন প্রতিরোধ নিয়ে চিত্রাংঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন, আমরাই পারি, কানাডিয়ান হাই কমিশনের সহযোগিতা সীডের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, নাগরিক প্রকল্পের অধীনে বিভিন্ন কমিটির সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ