শিরোনাম
জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

কালোটাকার দৌড়াত্মের মাধ্যমে জাগ্রত জনতাকে থামানো যাবে না… রংপুরে ইসলামী আন্দোলনের আমীর

ফারুক হোসেন বার্তা প্রতিবেদক / ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, এ দেশকে নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, দেশের টাকা বিদেশে পাচার করতে চায়, যারা মায়ের কোল খালি করতে চায়, আপনাদের বলছি আগের মত গুন্ডামী ও কালো টাকার দৌড়াত্মের মাধ্যমে জাগ্রত জনতাকে থামানো যাবে না। তোমাদের উৎখাত করাসহ আল্লাহর রহমতে ইসলামের বিজয় হবে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারী, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবীতে আন্দোলরত জামায়াতসহ ৮ দলের উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, রংপুরের মানুষ ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে। রংপুর থেকে আবু সাঈদ দু’হাত প্রসারিত করে দেশে স্বাধীনতার পরিবেশ তৈরী করে দিয়েছিল। আজ রংপুর থেকে সমাবেশের মাধ্যমে এই চাঁদাবাজ, ক্ষমতালোভী, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, বিদেশীদের তাবেদারী করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের বাংলার জমিন থেকে উৎখাত করা হবে।
তিনি বলেন, আমি এই সমাবেশ থেকে পরিস্কারভাবে বলতে চাই, আজ সারাদেশের মানুষ দিন,
সপ্তাহ, মাস গুনছে কবে নির্বাচনের বাক্স আসবে আর ৮ দল অর্থ্যাৎ ইসলাম ও মানবতার পক্ষে তারা ভোট দিয়ে বাক্স ভরবে।
তিনি আরও বলেন, আমরা রাজনীতি করি ব্যক্তি কিংবা দলের স্বার্থে না, আল্লাহর হুকুম তামিল করতে। স্বাধীনতার ৫৩ বছর পর আজ সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগাতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস পড়ার সময় আমাদের নিয়ে কলংকজনক ইতিহাস রচনা করবে।
ইসলামী আন্দোলনের আমীর বলেন, অভ‚্যত্থানে মানুষেরা সন্তান হারা হলো, অনেকে পঙ্গুত্ববরণ করলো, কেউ চক্ষু হারালো। আমরা চেয়েছিলাম দেশে মৌলিক সংস্কার হোক, খুনি ও টাকা পাচারকারীদের বিচার দৃশ্যমান হওয়াসহ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হোক। আমরা দেখলাম এক শ্রেণির ক্ষমতালোভী সংস্কার ও বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল না ডবল পাগল হয়ে গেছে।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, আপনারা মনে করেছিলেন দ্রæত ক্ষমতায় যাবেন। সেই কথা ভুলে যান। আজকে যারা বাংলাদেশকে ভালোবাসে, ইসলাম ও মানবতার কল্যাণ রক্ষায় যারা কাজ করছে, তারা রাজপথে নেমে এসেছে। আজকে ক্ষমতাপ্রেমীদের বলবো, আপনার বারবার ক্ষমতায় গিয়ে আমাদের কি উপহার দিয়েছিলেন। নতুনভাবে পুরাতন বৌকে নতুন শাড়ি পরিয়ে আর ধোকা দিতে পারবে না। ধোকার দিন শেষ, ইসলামের বাংলাদেশ।
জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদি, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাড. আনোয়ারুল ইসলাম চাঁনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ