শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

রংপুরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে একীভূতের প্রস্তাবের প্রতিবাদে কর্মবিরতি, বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সাথে একীভূতের প্রস্তাবের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে নার্সেস অ্যাসোসিয়েশন ও মিডওয়াইফারি সোসাইটি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম শামীম, সিনিয়র স্টাফ নার্স শাকিলা পারভীন, শিক্ষার্থী মনিষা রানীসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বতন্ত্র নার্সিং প্রশাসন ও অধিদপ্তরের আওতায় নার্স ও মিডওয়াইফরা চাকুরী করে আসছেন। এ পেশার মান্নোয়নের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে অধিদপ্তর কাজ করে যাচ্ছে। বর্তমানে ভিন্ন মন্ত্রণালয়ে এই অধিদপ্তরকে একীভ‚ত করলে নার্সিং পেশার উন্নয়ন ও মর্যাদা ক্ষুন্ন হবে। নার্স ও মিডওয়াইফরাদের পেশাগত নানা সমস্যা সমাধানে জটিলতা তৈরীসহ বৈষম্য সৃষ্টি হবে।
তারা আরও বলেন, নার্সরা হাসপাতালের প্রাণ। করোনাকালে তারা জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়ে গেছে। অথচ নার্সিং পেশার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চরম অবহেলা লক্ষ্য করা গেছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করার প্রস্তাবে বুধবার থেকে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দু’ঘন্টার কর্মবিরতি পালিত হচ্ছে। এর মধ্যে দাবী আদায় না হলে আগামী ২ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনে যেতে বাধ্য হবে নার্সরা। আর এতে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু হলে তার দায়ভার স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ