শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

ব্রাকসু নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৯টায় তফসিল ঘোষণা হলেও সকাল থেকেই তফসিলের দাবিতে অবস্থান কর্মসূচিতে থাকা শিক্ষার্থীরা শীতকালীন ছুটির মধ্যে নির্বাচন না দেওয়া এবং দাবি অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন না হওয়ায় তফসিল প্রত্যাখ্যান করেন।

তফসিল ঘোষণার পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরোবির শিক্ষার্থীরা তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, আজ একটি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে হঠকারিতা করেছে। আমরা মনে করি এটাকে নির্বাচন বিলম্বিত করা এবং ব্রাকসুকে দীর্ঘায়িত করার প্রচেষ্টা হিসেবে দেখা যায়। শীতকালীন ছুটির মধ্যে নির্বাচন দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল। আমরা এই তফসিল প্রত্যাখ্যান করছি এবং আমাদের দাবি- ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন দিতে হবে।

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, তারা নামমাত্র একটি তারিখ প্রকাশ করেছে, যাতে নির্বাচন করা সম্ভব নয়। শীতকালীন ছুটির আগে যেন তারা তা পুনঃবিবেচনা করে। না করলে আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবীর বলেন, আমরা এই তফসিল প্রত্যাখ্যান করছি। এতে নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হবে না। এছাড়া জাতীয় নির্বাচনের সময় এই সময়সূচি বাধা সৃষ্টি করবে। তখন আমাদের ব্রাকসু হবে কিনা, তা নিয়ে সংশয় থাকবে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, এই তফসিলে আমাদের কোনো আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি। আমরা এটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কোনোভাবে এখানে অন্তর্ভুক্ত করেনি। তারা নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা দলের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. মাসুদ রানা বলেন, ইতিমধ্যে যেসব বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি। যাতে আমাদের ব্রাকসুতে তারিখ পরিবর্তন না করতে হয়, সব দিক বিবেচনা করে তারিখ নির্ধারণ করা হয়েছে। শীতকালীন ছুটির বিষয়ে একাডেমিক কাউন্সিলের সভা আগামীকাল ডাকা হয়েছে। ডিসেম্বরের ছুটি পিছিয়ে জানুয়ারিতে করা হতে পারে।

উল্লেখ্য যে, ২৯ ডিসেম্বর ব্রাকসু নির্বাচনের তারিখ রেখে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ