শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

মির্জা ফখরুলের ‘ধমক দেওয়ার’ ভিডিও ফেসবুকে শেয়ারের পর ছাত্রদল নেতা বহিষ্কৃত

ডেস্ক রিপোর্ট / ৪৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

এক ব্যক্তিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘ধমক দেওয়ার’ ১১ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিও ফেসবুকে শেয়ার করার পর পদ হারিয়েছেন ফরিদপুর জেলা ছাত্রদলের এক নেতা। কেন্দ্রীয় ছাত্রদল রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানিয়েছে।

পদ হারানো ওই নেতার নাম খাইরুল ইসলাম ওরফে রোমান (৩২)। তিনি ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৮ সালে তিনি ছাত্রদলের প্যানেল থেকে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবে ভিপি পদে নির্বাচন করে পরাজিত হন। খায়রুল জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম (রাকিব) ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন (নাছির) আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। ছাত্রদলের সব পর্যায়ের নেতা–কর্মীদের খাইরুলের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে খাইরুল ইসলাম বলেন, ‘আমাদের মহাসচিব এক ব্যক্তিকে ধমক দেন। আজ (রোববার) দুপুরের দিকে আমি ওই ভিডিওটি আমার ফেসবুকে শেয়ার করেছিলাম। এটাই আমার অপরাধ।’

খাইরুল ইসলাম আরও বলেন, ‘রাজনীতিতে সহনশীলতা–পরমত সহিষ্ণুতার কোনো বিকল্প নেই। ওই ব্যক্তিও (যাঁকে ধমক দেওয়া হয়েছে) তো আমাদের ভোট দিয়ে বিজয়ী করবেন। সেই ব্যক্তি বা কর্মীকে ধমক দেওয়া আমাদের দলের ইমেজ ক্ষুণ্ন করে। তাঁদের ভোটেই তো আমরা নির্বাচিত হব। এ জন্য তাঁদের প্রতি আমাদের সহনশীল থাকা উচিত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ