শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

রিপোর্টাস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা; সভাপতি বায়েজিদ -যৌথভাবে সাধারণ সম্পাদক মাজেদ- লুলু

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

উৎসবমুখর পরিবেশে রিপোর্টার্স ক্লাব রংপুর এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সাধারণ সভা শেষে ব্যালট ভোটের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়। এতে সমান ভোট পেয়ে যৌথভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার ও রংপুর ব্যুরো চীফ মাজেদ মাসুদ এবং দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মিজানুর রহমান লুলু। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন ৭১ টিভির রংপুর ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ।

২০২৩-২০২৫ কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত শেষে ক্লাবের সিনিয়র সদস্য হালিম আনছারীর সভাপতিত্বে নির্বাচনী অনুষ্ঠানে আরও নির্বাচিত হন সহ-সভাপতি হিসেবে দৈনিক সংগ্রামের রংপুর প্রতিনিধি মোহাম্মদ নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ জীবন, কোষাধ্যক্ষ ডিবিসি নিউজের রিপোর্টার আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রথম খবরের রিপোর্টার এনামুল হক, দপ্তর সম্পাদক ৭১ টেলিভিশনের শাহিন আলম, ক্রীড়া সম্পাদক দৈনিক ইনকিলাবের প্রতিনিধি বরিউল ইসলাম লাভলু, সাহিত্য ও প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন রংপুর বেতারের সংবাদ পাঠিকা বর্ণালী জামান।

এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার হালিম আনসারী, দৈনিক প্রথম খবরের বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলা, সিনিয়র সাংবাদিক মোজাফফর হোসেন, গাজী টেলিভিশনের রিপোর্টার আজম পারভেজ।

সভা শেষে, সদ্য বিদায়ী কমিটি ২০২৫-২০২৭ অর্থবছরের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।

উল্লেখ্য যে, যৌথভাবে দুজন সাধারণ নির্বাচিত হওয়ায় তারা পর্যায়ক্রমে এক বছর করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ