শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

একই দিনে নির্বাচন ও গণভোট জনগণ মেনে নেবে না: এটিএম আজহার

ডেস্ক রিপোর্ট / ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনের দলীয় প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ৩৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলনকে সম্মান রেখে জুলাই সনদ ইতোমধ্যেই স্বাক্ষরিত হয়েছে। এই সনদ আইনে পরিণত করতে হলে অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা করতে হবে।

কারণ একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের জন্য গণভোট সামঞ্জস্যপূর্ণ নয়। জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে জাতীয় নির্বাচনে গ্রহণযোগ্যতা পাবে না। গতকাল শুক্রবার সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে পথসভায় এই মন্তব্য করেন তিনি ।

এটিএম আজহারুল ইসলাম বলেন, একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট হলে নির্বাচন গ্রহণযোগ্যতা হারাতে পারে। তিনি অভিযোগ করেন, অতীতে বিভিন্ন সরকার দায়িত্বে থাকা অবস্থায় রাজনৈতিক প্রতিপক্ষদের প্রতি নির্যাতন ও মামলা-হামলার মাধ্যমে চাপ সৃষ্টি করেছে—যার শিকার হয়েছে জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরাও। তিনি দাবি করেন, জামায়াতের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কখনো প্রমাণিত হয়নি এবং দলটি ক্ষমতায় গেলে জনকল্যাণমূলক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ