শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি / ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে সংগঠনের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন—ঠাকুরগাঁও জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি আরশাদ ইসলাম।

সভা পরিচালনা করেন—ঠাকুরগাঁও জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সেক্রেটারি মামুন কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ঠাকুরগাঁও জেলা জাকের পার্টির সভাপতি মতিউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা যুব ফ্রন্টের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুর রহমান ডালিম, জেলা যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক আতাউর রহমান, আউলিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, সংগঠনের মূল ভিত্তি হলো আদর্শিক শিক্ষা, নৈতিকতা, মানবতা ও সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো। তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম জোরদার করা এবং তরুণ সমাজকে আদর্শিক পথে উদ্বুদ্ধ করতে ছাত্র ফ্রন্টের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

আরও বক্তারা বলেন, জাকের পার্টি শান্তি, সম্প্রীতি ও মানবতার রাজনীতি করে। সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণে কাজ করাই এ দলের মূল লক্ষ্য। আগামী নির্বাচনে জাকের পার্টি জনগণের আস্থা অর্জন করবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন প্রস্তাবনা ও পরিকল্পনা তুলে ধরেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ