শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

“রংপুর-৬ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন মাসুম বিল্লাহ

নিজস্ব প্রতিবেদক / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করছেন পীরগঞ্জের জনপ্রিয় তরুণ নেতা মাসুম বিল্লাহ। তিনি জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ও রংপুর বিভাগীয় উপকমিটির সদস্য।

শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন তিনি।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। মাসুম বিল্লাহ দীর্ঘদিন ধরে রংপুর অঞ্চলে এনসিপির সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তরুণ নেতৃত্ব হিসেবে তিনি স্থানীয়ভাবে জনসম্পৃক্ত ও ইতিবাচক রাজনীতির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন।

পীরগঞ্জের সার্বিক উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার প্রসার, অবকাঠামো উন্নয়ন এবং সকল শ্রেণি-পেশার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে তিনি এনসিপির ব্যানারে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন।

তিনি বলেন, পীরগঞ্জের মানুষের পাশে থাকা আমার দায়িত্ব ও ভালোবাসা। আমি চাই, রাজনীতি হোক সেবা ও উন্নয়নের হাতিয়ার। তরুণদের নেতৃত্বে আমরা পীরগঞ্জকে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও সম্প্রীতির মডেল সমাজে রূপান্তরিত করবো।

দলীয় ও স্থানীয় নেতাকর্মীদের অনেকেই মনে করছেন, তরুণ ও শিক্ষিত সমাজের প্রতিনিধিত্ব করতে সক্ষম এমন প্রার্থী হিসেবে মাসুম বিল্লাহ পীরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ