শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

৫ই আগষ্টের পর আওয়ামীলীগ পালিয়েছে, তারা মরে গেছে, পঁচা দূর্গন্ধ বের হচ্ছে : সাদিক কায়েম

ডেস্ক রিপোর্ট / ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েম বলেছেন, জুলাই-আগস্টের মুক্তিকামী ছাত্র-জনতার আন্দোলনের এক বছর পূর্তিতে ‘রান ফর জুলাই’ কর্মসূচির মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা ও স্পিরিট পুনরুজ্জীবিত করতে চান তারা।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পাঁচে আগস্ট তারা (ফ্যাসিস্ট শাসকচক্র) দেশ থেকে পালিয়েছে, মইরা গেছে—এখন তাদের থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। বাংলাদেশে খুনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার।”

আবু সাদিক কায়েম জানান, ডাকসু ও ‘মর্নিং রাইডার্স’-এর উদ্যোগে আয়োজিত ‘রান ফর জুলাই’ কর্মসূচির লক্ষ্য হলো জুলাইয়ের চেতনা নতুনভাবে জাগিয়ে তোলা।

তিনি বলেন, “জুলাই শহীদরা যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছেন—ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, গণহত্যার বিচার, নতুন রাজনৈতিক সংস্কৃতি গঠন ও ফ্রি ফেয়ার নির্বাচন আয়োজন—আমরা সেই দাবিগুলো আবারও পুনর্জীবিত করতে চাই।”

তিনি আরও হুঁশিয়ারি দেন, “খুনি হাসিনার যত দোষর আছে, তারা যেখানেই থাকুক, সবাইকে চিহ্নিত করা হবে। আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ—তাদের কোনো ঠিকানা থাকবে না স্বাধীন বাংলাদেশে

আবু সাদিক জানান, সারাদেশে মুক্তিকামী ছাত্র-জনতা এখন রাস্তায় অবস্থান করছে। “ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের প্রতিটি রাস্তায় মুক্তিকামী ছাত্ররা নেমে এসেছে। যারা গর্তে লুকিয়ে আছে, তাদের খুঁজে বের করা হবে।” তিনি বলেন, গতরাত থেকে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, কোথাও কোনো অশান্তি নেই। “আমরা গতরাতে ঈদের চাঁদ রাতের মতো আনন্দের মধ্যে ১৩টি পয়েন্টে অবস্থান করেছি।”

রান ফর জুলাই’ কর্মসূচিতে তরুণদের শরীরচর্চার গুরুত্বও তুলে ধরেন ডাকসু ভিপি। “আমরা বলি—সকালবেলা ঘুম নয়, শরীরচর্চা করলে ভালো হয়, পড়াশোনা বন্ধ নয়। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে।”

তিনি বলেন, “আমরা সবাই মিলে আগামী বাংলাদেশ গড়ব। শহীদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ নির্মিত হবে—ইনশাআল্লাহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ