শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

এনসিপির মিছিলে হটাৎ ‘জয় বাংলা’ স্লোগান, মুহুর্তেই উত্তেজনা

ডেস্ক রিপোর্ট / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মশাল মিছিলে হঠাৎ এক যুবকের ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীরা ওই যুবককে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মশাল মিছিল বের করে এনসিপি। মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ সামনে থেকে এক যুবক জোরে ‘জয় বাংলা’ স্লোগান দেন।

তাৎক্ষণিকভাবে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকজন কর্মী ওই যুবককে ধাওয়া করলেও তিনি মসজিদের পাশের গলিপথ দিয়ে পালিয়ে যান। পরে দীর্ঘ খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এনসিপির নেতাকর্মীরা মিছিলটি পুনরায় শুরু করেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক মুখপাত্র সারফারাজ হক সজিবসহ এনসিপি, জাতীয় যুবশক্তি, ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা।

ঘটনার বিষয়ে শওকত আলী বলেন, ‘মিশনপাড়া এলাকায় মিছিলের পেছন দিক থেকে এক যুবক চিৎকার করে বলল, ‘আমি জয় বাংলা করি, আমারে কিছু কর।’ তখন আমাদের মিছিলে কয়েকজন নারী সদস্যও ছিল। তাদের একজন ডাক দিলে আমরা ছেলেটিকে ধরতে যাই, কিন্তু সে দৌড়ে পালিয়ে যায়। পরে আর তাকে পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও মিছিলটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ