শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের জন্য সুপ্রিমকোর্টের চিঠি

ডেস্ক রিপোর্ট / ১৮৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ নির্ধারণকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সম্ভাব্য অস্থিতিশীলতা রোধে সুপ্রিম কোর্ট সেনা মোতায়েনের জন্য সেনা সদরদপ্তরে চিঠি দিয়েছে। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বুধবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে আজকেই সেনা সদরদপ্তরে এই চিঠি পাঠানো হয়েছে।

আগামীকাল জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিষয়ে রায় ঘোষণার তারিখ নির্ধারিত হবে। এই রায়কে কেন্দ্র করে ইতিমধ্যেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে গত কয়েক দিন ধরে রাজধানী জুড়ে এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এর ফলস্বরূপ, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা নিশ্চিত করতেই সুপ্রিম কোর্ট সেনাবাহিনীর সহায়তা চেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ